×

অর্থনীতি

আইএটিএ মেম্বার সার্টিফিকেট পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম

আইএটিএ মেম্বার সার্টিফিকেট পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স
বাংলাদেশের অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইন্স আইএটিএ সদস্যপদ লাভ করেন। আজ বুধবার (১৮ অক্টোবর) আইএটিএ-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর অপারেশনস, সেফটি এন্ড সিকিউরিটি মিস্টার ব্লায়ার কাউলেস আনুষ্ঠানিকভাবে আইএটিএ মেম্বার সার্টিফিকেট হস্তান্তর করেন। সার্টিফিকেট গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান। আইএটিএ মেম্বার সার্টিফিকেট হস্তান্তর করার সময় আরো উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চীফ ফিন্যান্সিয়াল অফিসার হাবিবুর রহমান, হেড অব সেলস শফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশন্স মো. কামরুল ইসলাম ও আইএটিএ বাংলাদেশের ইন্ডাস্ট্রি অ্যাফেয়ার্স ম্যানেজার পারভেজ ইব্রাহিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App