×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের মুনাফা ৪০ হাজার কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম

বাংলাদেশ ব্যাংকের মুনাফা ৪০ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

গেল ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মোট ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। তবে নিট বা প্রকৃত মুনাফা হয়েছে ১৫ হাজার ১০০ কোটি টাকা। গত অর্থবছরে নিয়ন্ত্রক সংস্থাটি সবচেয়ে বেশি আয় করেছে রেপো ও স্পেশাল রেপোর বিপরীতে বিভিন্ন ব্যাংককে দেয়া স্বল্পমেয়াদি ধারের বিপরীতে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত থেকে ডলার বিক্রি করেও কেন্দ্রীয় ব্যাংক ভালো আয় করেছে।

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাববিবরণী অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান এইচ মনুসরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংস্থাটির পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাড়ে পাঁচ মাসের মূল বেতনের সমান লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: এক্সিম ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন বোর্ড গঠন

বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলোকে মোট ৩২ লাখ ২১ হাজার কোটি টাকা ধার দিয়েছে, যা আগের সাত বছরে দেয়া মোট ধারের পরিমাণকে ছাড়িয়ে গেছে। এ ছাড়া পুরো অর্থবছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ হাজার ২৭৯ কোটি ডলার বিক্রি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক হিসাববিবরণী অনুসারে, সব ধরনের খরচের পর গত অর্থবছর নিট আয় থেকে ১৫ হাজার ১০০ কোটি টাকা জমা দেয়া হয়েছে সরকারি কোষাগারে। তার আগের অর্থবছরে নিয়ন্ত্রক সংস্থাটির নিট মুনাফা হয়েছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। এর মধ্যে ১০ হাজার ৬৫২ কোটি টাকা সরকারের কোষাগারে জমা দেয়া হয়। পরিচালনা পর্ষদের সভায় দেশের সার্বিক অর্থনীতি এবং গত অর্থবছরের কৃষিঋণ বিতরণ বিষয়ে আলোচনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App