×

অর্থনীতি

১ মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম

১ মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) জ্বালানি পণ্যটির দর ১ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগের টানা দুই সেশনে (মঙ্গল ও সোমবার) বিশ্ববাজারে তেলের দরপতন ঘটেছিল। তবে এদিন জ্বালানি পণ্যটির মূল্য অপরিবর্তিত রয়েছে।

ইহুদি জাতি রাষ্ট্র ইসরায়েল এবং লেবাননভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বৃদ্ধি করতে পারে উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাস। এ দুই প্রত্যাশায় জ্বালানির দাম নিম্নমুখী রয়েছে। 

যদিও আলোচ্য কার্যদিবসে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য ৩৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭১ ডলার ৫০ সেন্টে। গত ১ মাসের মধ্যে যা প্রায় সবচেয়ে কম।

একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। ব্যারেলপ্রতি দর দাঁড়িয়েছে ৬৭ ডলার ৫৬ সেন্টে। এটিও গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App