×

অর্থনীতি

একই দিনে দু’দফা বাড়লো সোনার দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম

একই দিনে দু’দফা বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারের সোনার দামের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। একই দিনে দেশের বাজারে দু’দফায়  প্রতি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। যা সকালে ছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায় এবং গতকাল বিকালে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এতে আজ দু’বারে প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ১৬ হাজার ৩৩০ টাকা বাড়ানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ‘তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।’

এদিকে, মঙ্গলবার সকালে থেকে দেশের বাজারে বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবহৃত মোবাইল হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক

বিটিআরসি’র নির্দেশনা ব্যবহৃত মোবাইল হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক

ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার

ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার

ঢাবিতে ইমেরিটাস অধ্যাপক হলেন চার শিক্ষাবিদ

ঢাবিতে ইমেরিটাস অধ্যাপক হলেন চার শিক্ষাবিদ

জাপান-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি সই

জাপান-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি সই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App