×

অর্থনীতি

বিএসইসি চেয়ারম্যান

‘পুঁজিবাজারে আবর্জনা রাখা যাবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

‘পুঁজিবাজারে আবর্জনা রাখা যাবে না’

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারকে অত্যন্ত সংবেদনশীল জায়গা হিসেবে তুলে ধরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, এখানে কোনো আবর্জনা রাখা যাবে না, সরিয়ে ফেলতে হবে।

এ কাজটি পুঁজিবাজারের সাংবাদিকেরা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারে অনিয়ম, কারসাজি ও গুজব ছড়িয়ে মুনাফা তুলে নেওয়ার ঘটনাগুলির মতো কার্যক্রম তুলে ধরছেন সাংবাদিকরা। রিপোর্টিং বেশি হলে আবর্জনাও সরবে বলে পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজার অত্যন্ত সংবেদনশীল জায়গা। এখানে তথ্যর প্রভাব সবচেয়ে দ্রুত ও তাৎক্ষণিক হয়। এজন্য যেকোনো রিপোর্ট লেখার বেলায় তথ্য ভেরিফাই (যাচাই) করা জরুরি। তথ্য ভেরিফাই না করলে তাৎক্ষণিক অনেক ক্ষতি হয়ে যায়।’

তিনি বলেন, ‘কমিশন চায় পুঁজিবাজারের রিপোর্টিং আরো সমৃদ্ধ হোক। আমরা কোনো রিপোর্টিংকে নিরুৎসাহিত করি না, এটা চাই, তথ্যটি ভেরিফাই হোক।’

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘পুঁজিবাজার ভালো থাকলে অর্থনীতিও ভালো হয়। আশা করছি নতুন সরকার এসেছে, বাজারে ভালো কিছু হবে। পুঁজিবাজারের রিপোর্টিং আরো তথ্য সমৃদ্ধ করতে অর্থনীতি বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। সিএমজেএফ সেই কাজটি করছে।’

রাজধানীর একটি হোটেলে সিএমজেএফের ইফতার আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব।

সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম ও ব্যবস্থাপা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের দগ্ধ ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন বাবা

গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App