×

অর্থনীতি

আকুর বিল পরিশোধ, রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৩৮ বিলিয়ন ডলারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

আকুর বিল পরিশোধ, রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৩৮ বিলিয়ন ডলারে

ছবি: সংগৃহীত

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর আমদানি দায় পরিশোধ করা হয়েছে। এর ফলে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে।

রোববার (৮ মার্চ) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।

আঞ্চলিক আমদানির ক্ষেত্রে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ নয়টি সদস্য দেশের আর্থিক লেনদেন নিষ্পত্তি করে আকু পেমেন্ট গেটওয়ে। আকুভুক্ত দেশগুলোর সঙ্গে আমদানি লেনদেনের জন্য গৃহীত পণ্যের অর্থ সমপরিমাণ বিল পরিশোধ করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংক। প্রতি দুই মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়।

আরো পড়ুন: ফেব্রুয়ারিতে ৯ শতাংশ পেরোল মূল্যস্ফীতি

এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, ব্যাংকের হিসাব অনুযায়ী ৫ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৭৬৪ দশমিক ৬৬ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ৩ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খোয়াল টাইগাররা

অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খোয়াল টাইগাররা

দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’

পানিসম্পদমন্ত্রী দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’

কারাগারে অভিনেতা জাহের আলভী, মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলা কারাগারে অভিনেতা জাহের আলভী, মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App