‘শিগগির ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
শিগগির ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
তিনি বলেন, এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।
পোস্টে তার মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট দিয়ে রাশেদ লিখেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।’
তিনি লিখেন, ও‘রা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে।’
তিনি আরো লিখেন, ‘এরইমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, ততো তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শিগগির ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।’
