×

বিএনপি

‘সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

‘সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার’

ছবি: সংগৃঞীত

ধনী-গরিব সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে সরকার কাজ করছে বলে জানিয়েছে  বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (১৯ জুন) যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ইকো। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার পিছিয়ে পড়া, হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখী কল্যাণকর উদ্যোগ নিয়েছে। ধনী-গরিব সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে কাজ করছে সরকার। সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশিপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’

এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, জিলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী শহরের হতদরিদ্র বৃদ্ধাদের ক্যাম্পে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ক্যাম্পে দেড় শতাধিক নারী ও পুরুষের চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এরমধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছে আয়োজকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই চুক্তি

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই চুক্তি

চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

হাম ও উপসর্গে দেশে আরো ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে দেশে আরো ৫ শিশুর মৃত্যু

আমাকে খারাপ মানুষ ভাবার ৯০ শতাংশই তাদের কল্পনা: প্রভা

আমাকে খারাপ মানুষ ভাবার ৯০ শতাংশই তাদের কল্পনা: প্রভা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App