×

মধ্যপ্রাচ্য

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না’। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি। বলেন, ‘ভালো, কিন্তু তাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হয়’।

শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যদিও ৪৫ মিনিটের সাক্ষাৎকারের কিছু অংশ এখনও অপ্রকাশিতই রয়েছে।

সাংবাদিক মার্ক ক্যাপুটোকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প বারবার আনুগত্যের মাধ্যমেই ক্ষমতার পরিমাপ করেছেন। ইসরায়েল প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘তারা আমাকে অনেক সম্মান করে এবং আমি যা বলি তারা তাই করবে।’

চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে তিনি রসিকতা করে বলেছিলেন, ‘আমিই বস’। লেবাননের ওপর ইসরায়েলের চলমান হামলার মধ্যে দেশটিকে লক্ষ্য করে করা কড়া মন্তব্যে তিনি বলেন, ‘আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না, কারণ আমি যা করেছি তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট ইচ্ছুক ছিলেন না।’

এ সময় ট্রাম্প বিশ্বের সেসব নেতাদের নামও উল্লেখ করেন, যাদের তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। তাদের মধ্যে রয়েছেন চীনের শি জিনপিং ও ভারতের নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট তাদের যথাক্রমে ‘পুরোপুরি কর্মঠ’ এবং ‘অত্যন্ত দৃঢ়চেতা’ হিসেবে বর্ণনা করেছেন।

অসীম ক্ষমতার ব্যাপারে নানা দাবি করলেও ট্রাম্প স্বীকার করেছেন যে, একটি শক্তি এখনো তাকে সীমাবদ্ধ করে রেখেছে। আর তা হলো ‘অর্থনীতি’।

ট্রাম্প যুক্তি দিয়ে বলেন, যুদ্ধবাজদের সন্তুষ্ট করতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত করা হলে তা একটি ‘বিশ্বব্যাপী মন্দা’ ডেকে আনতে পারত। ইরান যুদ্ধের অবসান ঘটাতে পারে একটি শান্তি চুক্তিকে সমর্থন করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তার সুফল হিসেবে তেলের দামের পতন ও শেয়ার বাজারের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার একটাই প্রধান ইচ্ছা... আমি কখনোই প্রয়াত ও মহান হার্বার্ট হুভার হতে চাই না।’ যুক্তরাষ্ট্রের ৩১তম প্রেসিডেন্ট হার্বার্ট হুভারের নাম ইতিহাসে মহামন্দার (গ্রেট ডিপ্রেশন) জন্য জড়িয়ে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গার্মেন্টসের বয়লার বিস্ফোরণে আহত ৭

গার্মেন্টসের বয়লার বিস্ফোরণে আহত ৭

বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

ইরানের বন্দর-উপকূল থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার

ইরানের বন্দর-উপকূল থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার

দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App