×

অর্থনীতি

ফের বাড়লো সোনার দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

ফের বাড়লো সোনার দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর মাত্র নয় ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে বিকেলে বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে আজ সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এতে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৯ হাজার ৮৫৬ টাকা। টানা দাম কমানোর পর এখন সোনার দাম বাড়ানো হলো।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে আজ সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা। আজ সন্ধ্যা ৬টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

চাটমোহরে ৪ নারী দালালের জেল, ২ ক্লিনিকে জরিমানা

চাটমোহরে ৪ নারী দালালের জেল, ২ ক্লিনিকে জরিমানা

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা মোজতবা খামেনির

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা মোজতবা খামেনির

ইসলামী শ্রমনীতিই নিশ্চিত করতে পারে শ্রমিকের প্রকৃত অধিকার

ডা. শফিকুর রহমান ইসলামী শ্রমনীতিই নিশ্চিত করতে পারে শ্রমিকের প্রকৃত অধিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App