×

জাতীয়

দফায় দফায় কমে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ এএম

দফায় দফায় কমে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

ফাইল ছবি

দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ গত শনিবার (১৪ নভেম্বর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পাঁচ দফায় সব মিলিয়ে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা। নতুন কোনো ঘোষণা না আসায় মঙ্গলবার (১৭ নভেম্বর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এর আগে গত শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গয়নার দাম ২ হাজার ২১৬ টাকা।

স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলে জানিয়েছে বাজুস।

বাজুসের নিয়ম অনুযায়ী, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এ দুই ক্ষেত্রেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

দফায় দফায় কমে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

দফায় দফায় কমে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

রাজধানীর যেসব এলাকার মার্কেট মঙ্গলবার বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট মঙ্গলবার বন্ধ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App