×

অর্থনীতি

মে মাসের ৪ দিনেই রেমিট্যান্স এলো ৫ হাজার ৫৯৭ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:১৮ পিএম

মে মাসের ৪ দিনেই রেমিট্যান্স এলো ৫ হাজার ৫৯৭ কোটি টাকা

ছবি : সংগৃহীত

চলতি মে মাসের প্রথম চার দিনেই দেশে এসেছে ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ টাকা (ডলারপ্রতি ১২২ টাকা ৭৫ পয়সা হিসেবে)।

মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, এই হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।

এদিকে, গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চ মাসে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App