×

অর্থনীতি

স্বর্ণের বাজারে বড় স্বস্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০২ এএম

স্বর্ণের বাজারে বড় স্বস্তি

ছবি : সংগৃহীত

দেশীয় বাজারে উল্লেখযোগ্য হারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা মূল্যবৃদ্ধি এবং এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন এই মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার (১৮ জুন) স্বর্ণের দামে সমন্বয় আনে বাজুস। ওই দিন প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যোগ করা হয়। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। সংশোধিত সেই মূল্যও কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণবাজারে মোট ৭৭ বার মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ দফায় দাম বৃদ্ধি করা হয়েছে, ৩৭ দফায় কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো হয়, আর ২৯ বার কমানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত

ট্রাম্প ‘চাপ ও হতাশা থেকেই’ চুক্তিতে গিয়েছেন

মোজতবা খামেনি ট্রাম্প ‘চাপ ও হতাশা থেকেই’ চুক্তিতে গিয়েছেন

বিশ্বকাপ শেষে আবারও অবসরে যাচ্ছেন নয়্যার

বিশ্বকাপ শেষে আবারও অবসরে যাচ্ছেন নয়্যার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App