×

জাতীয়

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

ছবি: সংগৃহীত

সরকারি আবাসনের বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। নির্ধারিত সময় ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও যারা তা মানেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দও বাতিল হতে পারে।

আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের নামে বরাদ্দ দেওয়া কোন কোন বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দারা রয়েছেন, তা শনাক্তের কাজ চলছে। তবে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে তাঁদের। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে।

নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটেরা সরে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে আবাসন পরিদপ্তর। এ জন্য রাজধানীর বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে।

তদন্ত দলগুলো সরেজমিনে তথ্য সংগ্রহ করে কোন বাসা থেকে ভাড়াটেরা চলে গেছেন এবং কোথায় এখনো অবস্থান করছেন, তার তালিকা তৈরি করছে। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি।

পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে কিংবা সাবলেট বাসিন্দা রয়েছেন, মূলত সেসব বাসায় অভিযান পরিচালনা করা হবে।

দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরকারি বাসা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে নির্দেশনায় বলা হয়, যার নামে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁকেই সেখানে বসবাস করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বরাদ্দ বাতিল করা হবে বলেও সতর্ক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App