×

ঢাকা

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির ধাক্কায় কফিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আরুয়ার মাঠসংলগ্ন একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত কফিল মন্ডল গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বাঘাদিয়া গ্রামের কালীপদ মন্ডলের ছেলে।

জানা যায়, কফিল মন্ডল মোটরসাইকেলযোগে ভাঙ্গা থেকে নিজ বাড়ি মোকসেদপুরে যাচ্ছিলেন। 

পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘাতক গাড়ি ও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা ‌ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App