×

অর্থনীতি

পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ৩৪২৯ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম

পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ৩৪২৯ কোটি টাকা

ছবি : সংগৃহীত

উদ্বোধনের চার বছর পূর্ণ হওয়ার আগেই পদ্মা সেতু থেকে টোল বাবদ ৩ হাজার ৪২৯ কোটি টাকার বেশি আদায় হয়েছে। একই সময়ে এ অর্থ থেকে সরকারের ঋণের ১৬টি কিস্তিতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এ ছাড়া এ সময়ের মধ্যে ৪৩৬ কোটি টাকার বেশি ভ্যাটও পরিশোধ করা হয়েছে। ঋণের কোনো কিস্তিই বকেয়া নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়।

২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল হিসেবে আদায় হয়েছে মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা।

আরো পড়ুন : জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে। একই সঙ্গে সেতুর রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং ঋণের কিস্তিও নিয়মিত পরিশোধ করা হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদে ৩৫ বছরে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে চারটি করে কিস্তিতে মোট ১৪০ কিস্তির মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তা, আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ এবং স্বয়ংক্রিয় টোল ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি ফ্রেমওয়ার্ক (ইউএনইএফ) বাস্তবায়নের মাধ্যমে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষা এবং মাওয়া-জাজিরা অ্যালাইনমেন্ট নির্ধারণের কাজ পরবর্তীতে পদ্মা সেতুর চূড়ান্ত নকশা ও নির্মাণপ্রক্রিয়ার ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App