×

অর্থনীতি

আকুর বিল পরিশোধে কমেছে রিজার্ভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম

আকুর বিল পরিশোধে কমেছে রিজার্ভ

ছবি : সংগৃহীত

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে। এবার মে-জুন সময়ের আমদানি বিল বাবদ প্রায় ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার, যা আগের দিন ছিল ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার, গত সোমবার যা ছিল ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার। বর্তমানে নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

এবার মে-জুন সময়ের আকু বিল বাবদ প্রায় ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়। এর আগে মার্চ-এপ্রিল সময়ে ১৫১ কোটি ডলার এবং জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আমদানি বিল পরিশোধ করা হয়েছিল ১৩৭ কোটি ডলার। তারও আগে গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকু বিল ছিল ১৫৩ কোটি ডলার এবং সেপ্টেম্বর-অক্টোবরে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। এর আগের দুই মাসে পরিশোধ করা হয়েছিল ১৫০ কোটি ডলার।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App