×

অর্থনীতি

২ দিনে ইসলামী ব্যাংকের ডিপোজিট বাড়ল ৫০০ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

২ দিনে ইসলামী ব্যাংকের ডিপোজিট বাড়ল ৫০০ কোটি টাকা

ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে মাত্র দুই দিনে গ্রাহকদের আমানত (ডিপোজিট) ৫০০ কোটি টাকা বেড়েছে। ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবেই এ প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রতি আস্থা ও বিশ্বাস অব্যাহত রাখায় সব গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের এই ইতিবাচক সাড়া ব্যাংকটির সেবার মান আরও উন্নত করতে এবং দেশের অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে অনুপ্রেরণা জোগাবে বলেও উল্লেখ করা হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, ভবিষ্যতেও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শরিয়াহভিত্তিক সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুনের শুরুতে ইসলামী ব্যাংকের মোট আমানত কিছুটা কমে প্রায় ১ লাখ ৮০ হাজার ১৪১ কোটি টাকা হয়েছিল। এর আগে মে মাসের শেষে আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৮৪ হাজার ৩৮২ কোটি টাকা।

অন্যদিকে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। একই বছরে ব্যাংকটির আমানত এক বছরে ২২ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পায়।

ব্যাংকের বার্ষিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ হাজার কোটি টাকা বেশি। একই সময়ে ব্যাংকটি ৭৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স সংগ্রহ করেছে।

ব্যাংক কর্তৃপক্ষের আশা, গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা ভবিষ্যতেও ইসলামী ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

দেশে ৫ দিন ভারী বর্ষণের আভাস

দেশে ৫ দিন ভারী বর্ষণের আভাস

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

হবিগঞ্জের মানুষ আমাকে মারলে, ধরে নেব এটা আমার কামাই

হাসনাত আবদুল্লাহ হবিগঞ্জের মানুষ আমাকে মারলে, ধরে নেব এটা আমার কামাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App