×

অর্থনীতি

পদত্যাগ করলেন আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

পদত্যাগ করলেন আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

ছবি : সংগৃহীত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনার পর রোববার (১৩ সেপ্টেম্বর) তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা চার পরিচালক হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফ এবং পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও এফসিএ সনদধারী হিসাববিদ মোহাম্মদ আশরাফুল হাসান।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম ও কেডিএস গ্রুপের হাতে। জুলাই অভ্যুত্থানের পর আগের পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংক পাঁচ সদস্যের নতুন পর্ষদ গঠন করে, যেখানে এই চারজনসহ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তাদের পদত্যাগের পর ব্যাংকটিতে কেডিএস গ্রুপের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়েছে।

পদত্যাগকারী এক পরিচালক জানান, বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি পদত্যাগের মৌখিক নির্দেশ পাওয়ার পর তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা ছিল ব্যাংকটির নিয়ন্ত্রণ কেডিএস গ্রুপের হাতে দেওয়ার। ওই নির্দেশনার পর চার স্বতন্ত্র পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে। তবে একজনকে আপাতত দায়িত্বে রাখা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে এস আলম ও কেডিএস গ্রুপ যৌথভাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনা করত। সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আলোচিত ব্যবসায়ী এস আলমের ভাই আবদুস সামাদ লাবু এবং কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। জুলাই অভ্যুত্থানের পর তাদের অপসারণ করে আগের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়।

দায়িত্ব নেওয়ার পর নতুন স্বতন্ত্র পরিচালকরা দেশি-বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের আর্থিক স্থিতিপত্র ও বিভিন্ন লেনদেন পর্যালোচনা করান। ওই বিশেষ নিরীক্ষায় (স্পেশাল অডিট) আগের সময়ের বিভিন্ন অনিয়মের তথ্য উঠে আসে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের তৎপরতা শুরু হয়। কেডিএস গ্রুপ একদিকে ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ ফেরত পাওয়ার দাবি জানায়। অন্যদিকে শেয়ারধারীদের আরেকটি পক্ষ পর্ষদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে উদ্যোগী হয়।

এরই ধারাবাহিকতায় গত জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক পুরোনো ১৪ জন শেয়ারধারীকে ব্যাংকের পরিচালক পদে পুনর্নিয়োগ দেয়। পুনর্গঠিত পর্ষদে সাবেক চেয়ারম্যান বদিউর রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেন। কেডিএস গ্রুপের সেলিম রহমানকে করা হয় নির্বাহী কমিটির চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, পেশাদার ও নিরপেক্ষ স্বতন্ত্র পরিচালকদের উপস্থিতি এবং স্পেশাল অডিটের কঠোর অবস্থানের কারণে পর্ষদের প্রভাবশালী সদস্যরা নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এ নিয়ে সরকারের বিভিন্ন মহলে অভিযোগ জানানোর পর বাংলাদেশ ব্যাংককে স্বতন্ত্র পরিচালকদের সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। শেষ পর্যন্ত সেই নির্দেশনার পর চার পেশাদার স্বতন্ত্র পরিচালককে পদ ছাড়তে হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App