ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা একটি স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। মিছিলটি সচিবালয় মোড়ের কাছাকাছি পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়।
আরও পড়ুন: রাজধানীতে বিপুল ককটেল উদ্ধার
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ। অন্যদিকে আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ বিষযে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
তিনি বলেন, তাদের উগ্র লোকজন পুলিশের ওপর চড়াও হলে পুলিশ বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
