×

অর্থনীতি

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ফাইল ছবি

গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে সৃষ্ট লিকেজের কারণে ঢাকার একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে মেরামত কাজ শেষে যথাশিগগির ওই এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। 

শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কালিবাড়ী রোড, চুনকুটিয়া ও কেরাণীগঞ্জ এলাকায় পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে সৃষ্ট লিকেজের প্রেক্ষিতে চলমান মেরামত কাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষে যথাশিগগির সম্ভব উল্লিখিত এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত

ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক

ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, নবায়নযোগ্য জ্বালানিতে জোর

ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, নবায়নযোগ্য জ্বালানিতে জোর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App