×

অর্থনীতি

গ্রাহকের টিআইএন যাচাই করবে সঞ্চয় অধিদপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৪:৪৬ পিএম

সঞ্চয়পত্র বিক্রির আগে গ্রাহকের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) যাচাই করবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। এ জন্য সম্প্রতি এ অধিদপ্তরের কর্মকর্তাদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টিআইএন সার্ভারে ঢুকে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য-উপাত্ত সঠিক কিনা তা যাচাইয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুদের ওপর কর কমাতে অনেকেই সঞ্চয়পত্র কিনতে গিয়ে ভুয়া টিআইএন ব্যবহার করেন। এটি বন্ধ করতেই টিআইএন সঠিক কিনা তা যাচাই করা হবে। তথ্য সঠিক হলেই গ্রাহক সঞ্চয়পত্র কেনার সুযোগ পাবেন।

জানা গেছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে এনবিআর ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মধ্যে তথ্য বিনিময় হবে। কিছুদিন আগে এ উপায়ে পাঁচটি কর অঞ্চলের সঙ্গে পরীক্ষামূলকভাবে এ অধিদপ্তরের তথ্য আদান-প্রদান হয়েছে। দেশের ৩১টি কর অঞ্চলের সঙ্গে এ ধরনের এপিআই ব্যবস্থা চালু করা হবে।

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হয়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে যেসব টিআইএন নেওয়া হয়েছে, কেবল তারাই সঞ্চয়পত্র কিনতে পারবেন। পাসপোর্ট নম্বর দিয়ে নেওয়া টিআইএনের বিপরীতে সঞ্চয়পত্র কেনা যাবে না।

চলতি অর্থবছরে ৩২ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। গত ২০২০-২১ অর্থবছরে ৪২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App