×

শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম

সরকারি প্রাথমিক স্কুলের সহকারী ও প্রধান শিক্ষকদের বদলি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। একই বিভাগের মধ্যে আন্তঃজেলা অনলাইন বদলি হতে পারবেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক আদেশে আজ সোমবার (১৩ মার্চ) এ খবর জানানো হয়েছে।

মঙ্গলবার শুরু হয়ে এই আন্তঃজেলা অনলাইন বদলি কার্যক্রম চলবে ২২ মার্চ পর্যন্ত। ১৪ ও ১৫ মার্চ শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন।

শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি স্কুল পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১৯ ও ২০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন এবং ২১ ও ২২ মার্চ বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App