×

শিক্ষা

এসএসসি তিন পরীক্ষার তারিখ পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৬ এএম

এসএসসি তিন পরীক্ষার তারিখ পরিবর্তন
এসএসসি তিন পরীক্ষার তারিখ পরিবর্তন
চলমান এসএসসির তিনটি লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এছাড়া সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ব ইজতেমার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার। ১৬ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য রসায়ন, ব্যবসায় উদ্যোগ ও পৌরণীতি ও নাগরিকতা বিষয়ক পরীক্ষাটি ২৬ ফেব্রুয়ারি সকাল দশটায় অনুষ্ঠিত হবে। ১৭ তারিখ অনুষ্ঠিতব্য গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারি সকাল দশটায় অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ ফেব্রুয়ারির জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা ২ মার্চ সকাল দশটায় অনুষ্ঠিত হবে। অপরদিকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ৩ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ে ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ৪ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App