×

শিক্ষা

উচ্চ শিক্ষায় গবেষণার বিকল্প নেই: জবি উপাচার্য

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৭:০৫ পিএম

উচ্চ শিক্ষায় গবেষণার বিকল্প নেই: জবি উপাচার্য

ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, উচ্চ শিক্ষাকে এগিয়ে নিতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। উচ্চ মানের গবেষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরো সমৃদ্ধ হবে।

মঙ্গলবার (১৪ মে) উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল কর্তৃক আয়োজিত একটি ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে উৎসাহিত করতে হবে। যারা গবেষণা করেন তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে আমাদের। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকরা গবেষণা ও উচ্চ শিক্ষার জন্য বিদেশ যায় তাদের জন্য এধরনের গবেষণা ওয়ার্কসপ খুবই কার্যকরী। 

আরো পড়ুন: নোবিপ্রবিতে খাবারের দামে চরম অসন্তোষ; শিক্ষার্থীদের ক্ষোভ

গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড.আনোয়ার হোসেন বলেন, তরুণ শিক্ষকদের গবেষণায় আগ্রহ বাড়াতে এবং এর কলাকৌশল সম্পর্কে আরো বেশি তরান্বিত করতে এই আয়োজন। গবেষণা কেন্দ্রীক এধরনের আয়োজন শিক্ষকদের সমৃদ্ধ করবে। 

ওয়ার্কসপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ। 

বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওয়ার্কসপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ড. মমতা বি চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

গবেষণা ওয়ার্কসপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App