×

শিক্ষা

কারিগরি শিক্ষায় সাড়ে ১২ হাজার নতুন পদে নিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০৬:১৮ পিএম

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক বলেন, চলতি অর্থবছর থেকে তিন অর্থবছরে ১২ হাজারেরও বেশি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারিগরি শিক্ষা খাতে ১ হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন-ক্যাডার পদসহ মোট ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টির সরকারি আদেশ জারির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক জানান, এর লক্ষ্য হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে ১১৩টি সরকারি প্রতিষ্ঠান- ৪৯টি পলিটেকনিক এবং ৬৪টি টেকনিক্যাল কলেজের জনবলের ঘাটতি সমাধান করা। ১ হাজার ৬১টি স্থায়ী ক্যাডার পদের মধ্যে ২০ জন উপাধ্যক্ষ (জাতীয় বেতন-স্কেল, ২০১৫-এ গ্রেড-৫), ১৬৯ জন চিফ ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড-৬), ৫৭ জন চিফ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল, গ্রেড-৬), ৫১০ জন ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড-৯) এবং ৩০৫ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল, গ্রেড-৯)।

তিনি বলেন, টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে বর্তমানে এক তৃতীয়াংশ কর্মচারী দ্বারা পরিচালিত তীব্র জনবল সঙ্কটের সমাধানের জন্য সরকার এই পদ সৃষ্টি করছে। নিয়োগের পরে শিক্ষার মান ও তালিকাভুক্তির হার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপটি দেশে ও বিদেশে বর্তমান চাকরির বাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নের জন্য সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে রয়েছে।’

বিশেষজ্ঞরা জানান, বিদেশে দক্ষ শ্রমিকদের উচ্চ চাহিদা থাকায় চাকরিমুখী শিক্ষার এই উদ্যোগটি বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ হাজার ৭২টি পদ তৈরির প্রস্তাব অনুমোদন করে। পরে, অর্থ বিভাগ রাজস্ব খাতে ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টিতে সম্মত হয়। অর্থ বিভাগ পদগুলোর বেতন স্কেল নির্ধারণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেবিন ক্রু ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ, তদন্ত নিয়ে বিমানের দুই রকম বক্তব্য

কেবিন ক্রু ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ, তদন্ত নিয়ে বিমানের দুই রকম বক্তব্য

৭ মাসে রংপুরে গ্যাস পৌঁছে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

৭ মাসে রংপুরে গ্যাস পৌঁছে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

‘হাসিনা এখন লাশের অপেক্ষায়’: সোহেল তাজ

‘হাসিনা এখন লাশের অপেক্ষায়’: সোহেল তাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App