×

শিক্ষা

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন

ছবি: ভোরের কাগজ

সম্মেলনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো। কমিটিতে জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো. মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন এবং শামিম মিয়াকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

এছাড়াও মো. রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মুরসালিন, ইমরান হাসান ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইনকে সদস্য করা হয়েছে।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গুচ্ছ পদ্ধতি রাখতে জরুরি নির্দেশনা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

কথা কাটাকাটির জেরে গাড়ি থেকে পিস্তল বের করে গুলি

কথা কাটাকাটির জেরে গাড়ি থেকে পিস্তল বের করে গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App