×

শিক্ষা

সরকারি নির্দেশনায় ঢাবি অফিসের সময়সূচি পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

সরকারি নির্দেশনায় ঢাবি অফিসের সময়সূচি পরিবর্তন

ছবি; সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৯টা থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে সরকারি ও বেসরকারি অফিসের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ নির্দেশনা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয় ও কার্যক্রমে সমন্বয় আনতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App