×

শিক্ষা

‘সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের কেউ বাদ যাবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:০০ পিএম

‘সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের কেউ বাদ যাবে না’

ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের কাউকে বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আগের সরকার তড়িঘড়ি করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিল। আর বর্তমান সরকার সেটিকে শৃঙ্খলার মধ্যে আনছে।’

নিয়োগপত্র দেওয়ার দিনক্ষণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন সরকার প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করছে। খুব শিগগির নিয়োগপত্র দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের যোগদানের পর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) পাঠানো হতে পারে। সেখানে ফেল করলে তারা শিক্ষক হতে পারবেন না। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী, দুই বছর সফলভাবে চাকরি করার পর শিক্ষকদের স্থায়ী করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, মামলার কারণে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের নিয়োগ আটকে আছে। এই জটিলতা কাটলে এসব পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া আরও ৩২ হাজার ৫০০ শিক্ষক পরে নিয়োগ দিতে হবে ও প্রাথমিকে আরও প্রায় ১৫ হাজার পদ রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, সব মিলিয়ে সরকারি ব্যবস্থায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। ৭ হাজার নিয়োগ দিতে হবে গভমেন্ট হাইস্কুলগুলোতে।

প্রসঙ্গত, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় প্রার্থীদের সুপারিশ করা হয় ও গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশিত হয়। ২ মাসের বেশি সময় পার হলেও নিয়োগপত্র না পাওয়ায় প্রার্থীরা গত ২৯ এপ্রিল আন্দোলন শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App