×

শিক্ষা

শিক্ষামন্ত্রী

‘২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৩:৩২ পিএম

‘২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে’

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেই রমজান মাস বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার এ সূচি আবারও পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা দিতে, কিন্তু রোজা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আবার রোজার আগে পরীক্ষা দেওয়াও সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সরকার এখনো অংশীজনদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। 

শুরুতে রমজানের আগেই পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং সে অনুযায়ী রুটিনও প্রস্তুত করা হয়। তবে বর্তমানে বিভিন্ন মহল থেকে রমজানের পরে পরীক্ষা শেষ করার বিষয়ে মতামত আসছে।

তিনি বলেন, আমরা জনমত ও স্টেকহোল্ডারদের মতামতকে গুরুত্ব দিচ্ছি। প্রয়োজন হলে আবারও আলোচনা হবে। শিক্ষা একটি সামষ্টিক বিষয়, এখানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমসহ সবার সম্পৃক্ততা রয়েছে। তাই সবার মতামত বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে পূর্ণ সিলেবাস সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। রমজানের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় এসেছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা, সিলেবাস সম্পন্ন করা এবং সার্বিক বাস্তবতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আগে অনেকেই চেয়েছিলেন রমজানের আগেই পরীক্ষা শেষ হোক। সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত ও রুটিন তৈরি করেছি। এখন আবার ভিন্ন মতামত আসছে। তাই আলোচনা-পর্যালোচনার মাধ্যমেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App