×

শিক্ষা

উদ্ভাবনী প্রকল্পে নতুন সাফল্যের স্বাক্ষর মাইলস্টোনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:০৩ পিএম

উদ্ভাবনী প্রকল্পে নতুন সাফল্যের স্বাক্ষর মাইলস্টোনের

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা।

তাদের প্রদর্শিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি থানা পর্যায়ে সেরা প্রকল্প নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। গত ১৪ জুন তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে জেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জেলা পর্যায়েও বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরবময় যোগ্যতা অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বিজয়ী শিক্ষার্থীরা হলেন অষ্টম শ্রেণির (বাংলা মাধ্যম) তাওসিফ রহমান, শাশ্বত বিশ্বাস অর্ঘ এবং সিদরাতুল মুনতাহা জায়েদ।

জেলা পর্যায়ে অনুষ্ঠিত স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। প্রদর্শিত প্রকল্পগুলো পরিদর্শনের সময় নিজেদের উদ্ভাবনী ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্প সম্পর্কে তাঁকে অবহিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা।

এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অব.) এবং পরিচালক পারমিতা নন্দী।

উল্লেখ্য, থানা পর্যায়ের প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি শুরু হয় গত ১২ জুন। জেলা ও মহানগর পর্যায়ের সেরা ১০০টি দল নিয়ে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। সেখান থেকে নির্বাচিত হবে সেরা ১০টি দল। আয়োজকদের তথ্যমতে, জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App