×

শিক্ষা

প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বকেয়াসহ হাল সনের ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক জরুরি পত্রে মাঠ পর্যায়ের সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১৭ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পত্রে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০২) পরিশোধ নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন : নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৩৭ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাঠ পর্যায়ের সব দপ্তরকে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত অর্থ থেকে বকেয়া ও চলতি বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভূমি উন্নয়ন কর সময়মতো পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App