×

শিক্ষা

প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়াদের সংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:০০ পিএম

প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়াদের সংবর্ধনা

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক হিফজ-বেসড ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান রুহ ইন্টারন্যাশনাল স্কুলে মিশরের বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়া তিন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে মেধা ও সফল মূল্যায়নের ভিত্তিতে প্রি-আযহার প্রোগ্রামে নির্বাচিত হওয়া তিন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।

রুহ ইন্টারন্যাশনাল স্কুলের দাবি, এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল, যার প্রাথমিক বিভাগের শিক্ষার্থীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এটি শুধু তাদের জন্য নয়, দেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আরো পড়ুন : ভয়ঙ্কর পথে ডেঙ্গুর মোড়

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যে অবদান রাখার জন্য তাঁদের অভিভাবকদেরও বিশেষভাবে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুনাইম বিল্লাহ। তিনি বলেন, একটি শিশুকে শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, বরং কোরআনের শিক্ষা, উত্তম চরিত্র, আন্তর্জাতিক মানের জ্ঞান এবং আল্লাহভীরু নেতৃত্বের গুণাবলিতে গড়ে তুলতে হবে। তিনি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আদর্শ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক ও ব্যবস্থাপনা দলের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন।

রুহ ইন্টারন্যাশনাল স্কুলে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি হিফজুল কোরআন, আধুনিক আন্তর্জাতিক শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির বহুমাত্রিক কারিকুলাম শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বক্তারা বলেন, প্রতিটি শিশুর মধ্যেই ভবিষ্যতের একজন আলেম, বিজ্ঞানী, নেতা ও আদর্শ মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে। উপযুক্ত শিক্ষা, সঠিক পরিবেশ এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমেই সেই সম্ভাবনার বিকাশ সম্ভব।

তারা আরো বলেন, এই অর্জন শুধু তিনজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; বরং বাংলাদেশের মুসলিম পরিবারগুলোর জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। এটি প্রমাণ করে, ইসলামী আদর্শ, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের শিক্ষার্থীরাও বিশ্বমানের শিক্ষাঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরতে সক্ষম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেলয়েটের সেরা ফিনটেক স্বীকৃতি পেল বাংলাদেশি উদ্যোক্তাদের ফান্ডেডনেক্সট

ডেলয়েটের সেরা ফিনটেক স্বীকৃতি পেল বাংলাদেশি উদ্যোক্তাদের ফান্ডেডনেক্সট

মানবতাবিরোধী মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

মানবতাবিরোধী মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

কাতার থেকে ফিরলো পাঁচ প্রবাসীর মরদেহ, কান্নায় ভারী সিলেট বিমানবন্দর

কাতার থেকে ফিরলো পাঁচ প্রবাসীর মরদেহ, কান্নায় ভারী সিলেট বিমানবন্দর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App