×

শিক্ষা

মাদ্রাসা প্রধানদের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের কড়া নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

মাদ্রাসা প্রধানদের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের কড়া নির্দেশ

ছবি : সংগৃহীত

দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠানের প্রধানদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তা না মানলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়ারে যাচাই-বাছাইপূর্বক প্রদান করা হয়। মেমিস সফটওয়ারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার গোপনীয়তা রক্ষা করা প্রতিষ্ঠানপ্রধানের আবশ্যিক দায়িত্ব।

আরো বলা হয়, কোনোভাবেই এটি অন্য কারও কাছে হস্তান্তরযোগ্য নয়। প্রতিষ্ঠানপ্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে কোনো অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম

আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App