×

শিক্ষা

অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম

অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবর মাসে শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের দ্রুত যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এ কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, যোগদান ও পদায়নের দাবিতে রোববার (২ আগস্ট) থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের কর্মসূচি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকাল ১১টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

তবে মন্ত্রণালয়ের এই ঘোষণার পর আন্দোলনের কর্মসূচি স্থগিত করা হবে কি না, সে বিষয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App