×

শিক্ষা

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবর মাসে শুরু হবে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এ কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যোগদানের পর নবনিযুক্ত সহকারী শিক্ষকদের কর্মস্থলে পদায়ন সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে তাদের পেশাগত প্রশিক্ষণের (ট্রেনিং) ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সিলেটে ট্রিপল মার্ডার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App