×

শিক্ষা

নতুন করে এমপিওভুক্ত হলো ১১২৮ জন শিক্ষক-কর্মচারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৯:২৯ পিএম

নতুন করে এমপিওভুক্ত হলো ১১২৮ জন শিক্ষক-কর্মচারী

ফাইল ছবি

১ হাজার ১২৮ শিক্ষক-কর্মচারীদের নতুন করে এমপিওভুক্ত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি)। সোমবার (১৫ মার্চ) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত করা হয় তাদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, নিয়মিত এমপিও বৈঠকে মোট ১ হাজার ৪২০ জনের আবেদন ছিল। এরমধ্যে যাচাই-বাছাই করে ১ হাজার ১২৮ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসকল আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও যাচাই-বাছাই করে পরবর্তীতে সভায় তোলা হবে। টাইম স্কেল, নাম ও বয়স সংশোধন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনসহ জটিলতর বিভিন্ন আবেদনের মধ্যে থেকে ৪ হাজার ৯৭৫টি আবেদন গ্রহণ করা হয়। অনলাইন আলেচনা সভায় মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন যুক্ত ছিলেন। নিয়ম অনুসারে, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফলে সোমবার (১৫ মার্চ)  এ সভা ডাকা হয়। সভায় এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক মাসে শূন্য পদের বিপরীতে যারা নিয়োগ পেয়েছে বিধান অনুযায়ী তাদেরই এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App