×

বিনোদন

‘কেউ জানে না’

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার সিনেমার গান ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার সিনেমার গান ভাইরাল

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মধ্যেই পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমা ‘অবুঝ হৃদয়’-এর একটি গানের কথা মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ।

প্রয়াত অভিনেতা জাফর ইকবাল ও অভিনেত্রী ববিতার ঠোঁট মেলানো ‘তুমি আমার জীবন’ গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটির ‘কেউ জানে না’ কথাটিই যেন পে-স্কেলের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে গেছে। এ নিয়ে মজার ছলে ভিডিওটি শেয়ার করছেন অনেকে।

রুবেল মাহমুদ নামে এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, তা জানা নেই। প্রতিদিনই নতুন নতুন খবর এলেও চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, সেটিও অনিশ্চিত।

আরও পড়ুন: পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানটির কথা যেন পুরোপুরি মিলে গেছে। প্রতিদিন এ নিয়ে খবর প্রকাশ হলেও প্রকৃতপক্ষে কী সিদ্ধান্ত হচ্ছে, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই।

পে-স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আর এই অনিশ্চয়তার মধ্যেই পুরোনো গানটির ‘কেউ জানে না’ কথাটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: মৃত্যুর পরও এক বছর মুক্তি পায় সালমান শাহর ৯ সিনেমা

অনলাইনে গানটির জনপ্রিয়তাও রয়েছে। ইউটিউবে ‘তুমি আমার জীবন’ গানটি ১ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছে। সিনেমার আলোচিত এই গানের জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যের ১৪ সেকেন্ডের ক্লিপটিই এবার পে-স্কেল নিয়ে হাস্যরসের উপকরণ হিসেবে ছড়িয়ে পড়েছে।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার রাস্তায় এবার নারীদের রাজত্ব

ঢাকার রাস্তায় এবার নারীদের রাজত্ব

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’

‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’

হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

নোবিপ্রবি হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App