×

অন্যান্য

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। ছবি: সংগৃহীত

বলিউড ও দক্ষিণী বিনোদনজগতে কাজের সুযোগ পেতে গিয়ে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা অনেক অভিনেত্রীই প্রকাশ্যে জানিয়েছেন। এবার ক্যারিয়ারের শুরুর দিকের এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি।

তার দাবি, দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালক তাকে নির্জন অন্ধকার জায়গায় নিয়ে চুমু খাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই পরিস্থিতিতে ভয়ে কাঁপছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন দেবিনা। তখন তিনি অভিনয়জগতে একেবারেই নতুন। কাজের সুযোগ পাওয়ার আশায় পরিচালকের প্রস্তাবে সরাসরি আপত্তি জানাতেও দ্বিধায় পড়েছিলেন।

অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। ছবি সংগৃহীত

দেবিনা জানান, একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলেন। প্রস্তাবটি তার কাছে সুবিধাজনক মনে হয়নি। তারপরও কীভাবে না বলবেন, বুঝতে না পেরে অনেকটা অনিচ্ছা নিয়েই পরিচালকের গাড়িতে ওঠেন।

এরপর ঘটে অস্বস্তিকর ঘটনা। দেবিনার ভাষ্য অনুযায়ী, গাড়ি চালাতে চালাতে একসময় একটি অন্ধকার নির্জন জায়গায় গাড়ি থামান পরিচালক। এরপর তাকে চুমু খেতে বলেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। অচেনা জায়গায় একা থাকায় নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি।

শেষ পর্যন্ত কাঁপা কণ্ঠে পরিচালককে নিজের অস্বস্তির কথা জানান দেবিনা। ওই পরিস্থিতিতে তিনি যে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, সেটিও স্পষ্ট করে বলেন। জীবনের সেই অভিজ্ঞতা এখনো তার কাছে ভয়ের স্মৃতি হয়ে আছে।

সাক্ষাৎকারে নিজের স্বামী গুরমীত চৌধুরীর কথাও বলেন দেবিনা। তার জীবনে গুরমীতের আগমনের পর নিরাপত্তা ও নির্ভরতার অর্থ বুঝতে পেরেছেন বলে জানান অভিনেত্রী। স্বামীর মধ্যে তিনি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন।

দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন দেবিনা। পরে হিন্দি টেলিভিশনে কাজ শুরু করেন। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ওই ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমীত চৌধুরী। পর্দার সেই জুটি পরে বাস্তব জীবনেও একসঙ্গে পথচলা শুরু করেন। বর্তমানে তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পল্লবীতে আবার বাসে আগুন

পল্লবীতে আবার বাসে আগুন

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

বায়তুল মোকাররমের সাবেক খতিব গ্রেপ্তার

বায়তুল মোকাররমের সাবেক খতিব গ্রেপ্তার

আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না

রুমিন ফারহানা আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App