×

বিনোদন

১৬ বছর পর হামিন আহমেদের একক গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৫:২৬ পিএম

১৬ বছর পর হামিন আহমেদের একক গান

হামিন আহমেদ

১৬ বছর পর হামিন আহমেদের একক গান

১৬ বছর পর বাংলা ব্যান্ডের কিংবদন্তি হামিন আহমেদ তার নতুন একক গান নিয়ে এলেন। নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস তাদের নতুন চমক হিসেবে তার কণ্ঠে নিয়ে এল ‘যেও না চলে’।

সম্প্রতি টিজার প্রকাশের পর ২১ জানুয়ারি (শুক্রবার) প্রকাশিত হলো পুরো গানটি। কৌশিক হোসেন তাপসের কথা ও সংগীতায়োজনে রোমান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য এ শিল্পী। গানটির সুর করেছেন হামিন আহমেদ।

‘যেওনা চলে, না বলে, কিছু না বলে, যেতে নেই ’ এমন কথার গানটি নিয়ে হামিন আহমেদের অভিমত, এ গানের যে কথা তা প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো অনুভূত হয়। গানটা সেরকম একটি অনুভূতি থেকেই তৈরি।

টিএম রেকর্ডস যেভাবে যত্ন নিয়ে গানের অডিও-ভিজুয়াল উপস্থাপন করছে, এরকম মানসম্পন্ন কাজ আমি খুব একটি দেখিনি আমার সংগীতজীবনে।

এর আগে ২০০৬ সালে ব্যান্ড মাইলসের বাইরে সলো গান প্রকাশ করেছিলেন হামিন আহমেদ।

১৬ বছর পর একক গানে ফেরার কারণটাও বললেন তিনি, আমি দীর্ঘজীবন মাইলসের বাইরে কখনো খুব বেশি সময় কোথাও দেইনি। ব্যান্ডের বাইরেও কিছু ধরনের গান যা আমাকে উৎসাহিত করে, সে ধরণের কিছু গান এখন থেকে গাইব।

এ গানটির কৃতিত্ব টিএম পরিবারের। তারা যেভাবে সংগীতের পরিবেশ তৈরি করে দেয়, সেখানে নতুন নতুন সুন্দর কাজ তৈরি হতে বাধ্য।

এ গানটিও আড্ডার ছলে গিটারে সুর তুলতে গিয়েই সৃষ্টি। গানটি তৈরির প্রতিটি ধাপ তাপস এত সুন্দর করে করেছে যা আমার জন্য খুবই আনন্দের ছিল। এভাবে গান তৈরির অভিজ্ঞতা আমার নতুন।”

শুধু গানে কণ্ঠ দেয়াই নয়, গানে হামিন আহমেদের হাতের আঙুলে গিটারও বেজেছে। নিজেও অংশ নিয়েছেন গানের চিত্রায়ণে। পুরো গানটি চিত্রায়িত হয়েছে মালদ্বীপে।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানে মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আদনান  নাহিদ।

টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি উন্মুক্ত হয়েছে।

সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে যাত্রা শুরু করেই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস একের পর এক মানসম্পন্ন গান নিয়ে আসছে শ্রোতাদের জন্য। বাংলা গানের বিশ্বায়নের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App