×

বিনোদন

রণবীর সর্বকালের সেরা ‌প্রেমিক: আলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৭ পিএম

রণবীর সর্বকালের সেরা ‌প্রেমিক: আলিয়া

রণবীর কাপুর ও আলিয়া ভাট।

রণবীর সর্বকালের সেরা ‌প্রেমিক: আলিয়া

রণবীর কাপুরকে ‘সর্বকালের সেরা প্রেমিক’ উপাধি দিয়েছেন বলিউড নায়িকা আলিয়া ভাট। কারণ, রণবীর কাপুরকে একটি প্রোডাকশন হাউসের অফিসের বাইরে 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' পোজ দিতে দেখা গেছে।

গাঙ্গুবাঈয়ের পোজ দেয়া রণবীরের ছবি সোশ্যালে মিডিয়াতে পোস্ট করেছেন আলিয়া। সাদা হার্ট ইমোজি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘বেস্ট বয়ফ্রেন্ড এভার’। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সম্প্রতি অনলাইনে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত আলিয়ার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'’র ট্রেলার মুক্তি পেয়েছে। গাঙ্গুবাঈয়ের চরিত্রে আলিয়ার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

অভিনেত্রী আলিয়া ভাট ছাড়াও এই ছবিতে বিজয় রাজ, শান্তনু মাহেশ্বরী, সীমা ভার্গব পাহওয়া, ইন্দিরা তিওয়ারি এবং বরুণ কাপুর পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া অজয় দেবগন, ইমরান হাশমি এবং হুমা কুরেশি ছবিটিতে সংক্ষিপ্ত চরিত্রে অভিনয় করবেন।

সিনেমাটি হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ বইয়ের একটি অধ্যায় অবলম্বনে তৈরি হয়েছে।

রণবীর কাপুর ২০২০ সালে একটি সাক্ষাৎকারে আলিয়া ভাটের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন। যেখানে তিনি তাকে তার বান্ধবী হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, মহামারি না হলে, তারা বিয়ে করতেন।

আলিয়া ভাট প্রায়ই রণবীর কাপুরের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App