×

বিনোদন

৫৬ বছর বয়সে আট প্যাক! ‘পাঠান’ লুকে শাহরুখ খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৯:৩৮ এএম

৫৬ বছর বয়সে আট প্যাক! ‘পাঠান’ লুকে শাহরুখ খান

ফাইল ছবি

৫৬ বছর বয়সে আট প্যাক! ‘পাঠান’ লুকে শাহরুখ খান

বর্তমানে স্পেনে ‘পাঠান’-এর শ্যুটিং করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। রুপালি পর্দা থেকে দীর্ঘ তিন বছর সময় ধরে দূরে রয়েছেন তিনি। একই সময় নিজের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সংস্থা এবং আইপিএলের টিমের দায়িত্ব সামলিয়েছেন। সদ্য তোলা ‘পাঠান’ লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন বলিউড বাদশা। খবর হিন্দুস্তান টাইমস।

মাথায় লম্বা চুল, টেনে পনি টেইল করে বাঁধা, এইট প্য়াক আ্যাবস, চোখে কালো চশমা, খালি গায়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন শাহরুখ। ক্যাপশনে জানিয়েছেন, ‘শাহরুখ যদিও একটু থেমে থাকতে পারে পাঠানকে কীভাবে আটকাবেন… অ্যাপ আর অ্যাবস সবকিছুই বানাবো…।' ট্র্যাক প্যান্ট পরে শাহরুখ এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল। তার পাঠান লুক অনেকটা ডনের লুকের কথা মনে করাচ্ছে ভক্তদের।

গত বছরেই ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করেছেন এই বলিউড সুপারস্টার। কিন্তু অজানা কোনও কারণেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা থেকে বিরত ছিল প্রযোজনা সংস্থা। এরপরই যশ রাজ ফিল্মস-এর পক্ষ থেকে ছবির অনুষ্ঠানিক ঘোষণাও সারা হয়েছে। স্পেনে ছবির ১৭ দিনের শ্যুটিং শিডিউল রয়েছে। বর্তমানে স্পেনেই ছবির শ্যুটিং সারছেন শাহরুখ-দীপিকা।

২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল শাহরুখকে। বক্স অফিসে তেমন কোনও ব্যবসা করতে পারেনি এই ছবি। এই নিয়ে চার নম্বর ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দীপিকা আর শাহরুখ। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’-এ তাদের দেখা গিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পাঠান’।

 
View this post on Instagram
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App