×

বিনোদন

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মডেল পিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১১:৪৬ এএম

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মডেল পিয়া

অভিনেত্রী পিয়া জান্নাতুল

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মডেল পিয়া
সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মডেল পিয়া

অভিনেত্রী পিয়া জান্নাতুল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। শনিবার (১৩ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে খবরটি নিশ্চিত করেছেন পিয়া।

পোস্টটিতে লেখা হয়েছে, ‘আমি অত্যন্ত গর্বিত, আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি। আমার আইন পেশায় এই উপাধিটি যুক্ত করতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি অত্যন্ত সন্তুষ্ট আমার জীবন, চারপাশের মানুষ এবং আমার পোষা প্রাণী নিয়ে’।

র‌্যাম্পে মডেলিংয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। এরপর ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয়ের আগে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। রেদোয়ান রনির ‘চোরাবালি’ ছবির মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক হয়। তার শেষ ছবি ছিল ‘ছিটমহল’, যেটি মুক্তি পায় চলতি বছরের জানুয়ারিতে। এইচ আর হাবিব পরিচালিত, ছবিটি ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় ছিটমহলবাসীদের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App