×

বিনোদন

বান্দরবানে সাইমন-বুবলীর রোমান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৭:৫৪ পিএম

বান্দরবানে সাইমন-বুবলীর রোমান্স
বান্দরবানে সাইমন-বুবলীর রোমান্স

সাইমন সাদিক ও বুবলী। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হওয়া নিম্নচাপের কারণে রবিবার মধ্যরাত থেকে সারা দেশে বৃষ্টি হলেও বান্দরবানের আকাশে দেখা দিয়েছে ঝলমলে রোদ। এই সময়েই জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং চলছে বান্দরবানে। সিনেমার একটি রোমান্টিক গানে অংশ নিয়েছেন সাইমন ও বুবলী।

সাইমন সাদিক বলেন, অনেক দিন পর আমার গুরু জাকির হোসেন রাজুর পরিচালনায় কাজ করছি। এখন আমরা বান্দরবানে একটি গানের শুটিং করছি। এখানের মনোরম পরিবেশে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।

গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হয় চাদর সিনেমার শুটিং। নায়ক সাইমন জানান, আগামী ২৮ অক্টোবরের মধ্যে শুটিং পর্ব পুরোপুরি শেষ হবে।

সরকারি অনুদান ও বিএফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে চাদর সিনেমাটি। চাদর সিনেমা দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর প্রযোজনায় নেমেছে বিএফডিসি। এতে সাইমন-বুবলীর সঙ্গে আরও থাকছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App