×

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন হলিউড তারকা ক্যালে কুওকো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১১:৫৬ এএম

কন্যা সন্তানের মা হলেন হলিউড তারকা ক্যালে কুওকো
কন্যা সন্তানের মা হলেন হলিউড তারকা ক্যালে কুওকো

ছবি: বিবিসি

কন্যা সন্তানের মা হয়েছেন হলিউড জনপ্রিয় অভিনেত্রী ক্যালে কুওকো। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী ১ এপ্রিল তার কন্যা সন্তান হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তার নবাগত কন্যা সন্তান পৃথিবীতে আগমনের খবর দেন তিনি।

হলিউড সিনেমা ‘দ্য বিগ ব্যাং থিওরি’তে অভিনয়ের মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী ক্যালে কুওকো।

এ অভিনেত্রী তার পোস্টে সন্তানের বাবা টম ফেলফ্রের সঙ্গে সেলফিসহ অন্যান্য সুন্দর কিছু ছবি শেয়ার করে সবাইকে এ সুখবর দেন।

অভিনেত্রীর স্বামী হলিউড তারকা টম ফেলফ্রে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ভক্ত এবং অনুরাগীদের সঙ্গে কন্যা সন্তান আগমনের সুখবরটি শেয়ার করে লেখেন, প্রথম বাবা হওয়ার আনন্দ উপভোগ করছি।

অভিনেত্রী ক্যালে কুওকো তার ইনস্টাগ্রামে আরও লেখেন, জীবনে প্রথম মা হওয়ার এক বিরল অভিজ্ঞতা অর্জন করলাম। আমি অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত যে ঈশ্বর আমাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালের ৩০ মার্চ তাদের কোলজুড়ে প্রথম কন্যা সন্তানের আগমন ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App