×

বিনোদন

অভিনয়-প্রযোজনায় মেয়র কন্যা বুশরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৯:০৮ পিএম

অভিনয়-প্রযোজনায় মেয়র কন্যা বুশরা

ছবি সংগৃহীত

অভিনয়-প্রযোজনায় মেয়র কন্যা বুশরা

ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে ডিএনসিসিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তিনি এশিয়ার প্রথম সিএইচও। চিফ হিট অফিসার হিসেবে ঢাকা উত্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নেতৃত্বে দেবেন তিনি। এ ক্ষেত্রে শহরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবেন তিনি।

চিফ হিট অফিসার হিসেবে আলোচনায় আসার আগে অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন বুশরা। নুহাশ হুমায়ূনের ৭০০ টাকা নামের শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখাগেছে তাকে। ২০২১ সালের এপ্রিল মাসে ইউটিউবে উন্মুক্ত ১৫ মিনিট ৪৮ সেকেন্ডের শর্টফিল্মে দেখা যায় আজকের হিট অফিসারকে।

অভিনয় করার পাশাপাশি একজন চলচ্চিত্র প্রযোজকও বুশরা। নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারির অন্যতম প্রযোজক তিনি। চলচ্চিত্রটির ট্রেলারের ক্রেডিট লাইনেও দেওয়া আছে তার নাম। এই চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে সমাদৃতও হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার আছে গুদামে, কৃষক ছুটছেন কালোবাজারে!

সংসদে তীব্র বিতর্ক সার আছে গুদামে, কৃষক ছুটছেন কালোবাজারে!

অনিয়ম-জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল

অনিয়ম-জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App