×

বিনোদন

বলিউডে ভাইজানের ৪০ বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৫:৩৪ পিএম

বলিউডে ভাইজানের ৪০ বছর

বলিউড ভাইজান সালমান খান। ফাইল ছবি

বলিউডে ভাইজানের ৪০ বছর
বলিউডে ভাইজানের ৪০ বছর

১৯৮৯ সালে একজন সহ-অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সালমান খান। তবে আজকের বলিউড ভাইজান প্রথমবারের মতো একটি কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন। সেই বিজ্ঞাপনের আজ ৪০ বছর পূর্ণ হয়েছে।

৪০ বছর আগের কোল্ড ড্রিংকসের সেই বিজ্ঞাপনে মডেলদের মধ্যে সালমানের খান ছাড়া আরো ছিলেন সুনীল নিশোল, ভেনেসা ভাজ, আরতি গুপ্তা, শিরাজ মার্চেন্ট ও জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। পরবর্তীতে তিনি সুরাজ ভরজাত্যার রোমাঞ্চকর ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। যার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ নবাগত চিত্রনায়ক ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি।

জানা যায়, কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, একদিন সি রক হোটেলে সাঁতার কাটতে গেছিলেন তিনি। তখন তিনি লাল শাড়ি পড়া এক সুন্দরী মেয়েকে দেখেছিলেন। তাকে মুগ্ধ করার জন্য ভাইজান পুলে ঝাঁপিয়ে পড়েন। তিনি পুরো পুল জুড়ে অনেকক্ষণ ধরে সাঁতার কেটে যান। এরপর সাঁতার শেষে মেয়েটিকে কোথাও খুঁজে পাননি। এর পরের দিন, একটি ফোন কল বদলে দিল ভাইজানের জীবন।

তখন একটি কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পান তিনি। পরে জানতে পারলেন যে, লাল শাড়ি পরা মেয়েটি ছিলেন আরতি গুপ্তা। যিনি ঐ বিজ্ঞাপনের পরিচালক কৈলাশ সুরেন্দ্রনাথের প্রেমিকা ছিলেন। তিনিই বিজ্ঞাপনটির জন্য সালমানকে সুপারিশ করেছিলেন। এরপর থেকে সালমান তার ক্যারিয়ারে আর পেছন ফিরে তাকাননি। চলচ্চিত্রে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ থেকে শুরু করে ‘টাইগার জিন্দা হ্যায়’ পর্যন্ত অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 'কিসি কা ভাই কিসি কি জান'। বর্তমানে তিনি টাইগার-থ্রি সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App