×

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক ‘তখন পঁচাত্তর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ০৩:৪৬ পিএম

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক ‘তখন পঁচাত্তর’
চলছে শোকের মাস আগস্ট। এই মাসে স্বপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগস্ট মাস জুড়ে অনুষ্ঠিত হয় নানা আয়োজন। টেলিভিশন চ্যানেলগুলোতে মহান নেতার জীবন নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রচার করে খণ্ড নাটক। শোক দিবস (১৫ আগস্ট) সামনে রেখে এ সময়ের ব্যস্ত নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন ‘তখন পঁচাত্তর’ নামের বিশেষ খণ্ডনাটক। এটি রচনা করেছেন সহিদ রাহমান। পঁচাত্তর সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর দেশে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার নাম উচ্চারণ করা যেতো না। এমনকি বঙ্গবন্ধুর অবদানকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল একদল বিপথগামী মানুষ। সেই বিষয়টি তুলে ধরা হয়েছে নাটকের কাহিনীতে। আবু হায়াত মাহমুদ নাটক সম্পর্কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগের রাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আগমন কেন্দ্র করে তখনকার ছাত্রদের কার্যক্রম এবং তাকে হত্যা করার পরবর্তী সময়ের ঘটনা নিয়ে এই নাটকরে গল্প। নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শ্যামল মাওলা, ঊর্মিলা শ্রাবন্তী কর, রমিজ রাজুসহ আরও অনেকে। আরটিভিতে বুধবার (১৫ আগস্ট) রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App