×

বিনোদন

হাত দিয়ে মালাইকাকে আড়াল করে ভাইরাল অর্জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৮ পিএম

হাত দিয়ে মালাইকাকে আড়াল করে ভাইরাল অর্জুন

বিয়ে বাড়িতে মালাইকা-অর্জুন। ছবি: সংগৃহীত।

হাত দিয়ে মালাইকাকে আড়াল করে ভাইরাল অর্জুন

মালাইকা-অর্জুন

বিয়ে বাড়িতে হাজির হয়ে যেন ঝলসে দিলেন মালাইকা অরোরা। লাল রঙের শাড়িতে মালাইকাকে দেখে একের পর এক ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। অর্জুন কাপুর মালইকার হাত ধরে নিয়ে আসেন জৈনের রিসেপশনে।

আর অর্জুন-মালাইকাকে দেখে পাপারাতজি চিৎকার করতে শুরু করলে হঠাৎ করেই  নিজের হাত দিয়ে মালাইকাকে আড়াল করে অর্জুন। পাপারাতজির সামনে মালাইকার যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল রেখেই ক্যামেরার সামনে পোজ দিতে শুরু করেন অর্জুন।

মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কোনো মন্তব্য না করলেও, তাঁরা যে বর্তমানে একে অপরের সঙ্গে বেশ ভালভাবে সময় কাটাতে শুরু করেছেন, তা বেশ স্পষ্ট।

[caption id="attachment_200412" align="aligncenter" width="345"] মালাইকা-অর্জুন[/caption]

সম্প্রতি নিউইয়ার পার্টিতে মালাইকার পরিবারের সঙ্গে গোয়ায় হাজির হন অর্জুন কাপুর। মালাইকা অরোরা, অমৃতা অরোরা, সাকিল লাদাকের সঙ্গে সেখানে হাজির হন অরোরা সিস্টার্স-দের বাবা-মাও। সবাই নিয়েই গোয়ায় নতুন বছরের সেলিব্রেশন শুরু হয় অর্জুন ও মালাইকার।

সেই ঝলক এবার আরমান জৈনের বিয়ের রিসেপশনেও দেখা গেল। মালাইকা এবং অর্জুন আপাতত বিয়ের সিদ্ধান্ত না নিলেও, পারিবারিক সম্মতি নিয়েই একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন। বর্তমানে অর্জুন কাপুর সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত হলেও, মালাইকা নিজের জিম এবং রিয়েলিটি শো নিয়ে সময় কাটাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App