×

বিনোদন

শুরু হলো দেব-মিতুর ‘কমান্ডো’

Icon

nakib

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০২:৫৮ পিএম

শুরু হলো দেব-মিতুর ‘কমান্ডো’

দেব-মিতু

আজ থেকে কলকাতায় শুরু হয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ সিনেমার শুটিং। সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মত বাংলাদেশী সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেতা দেব। সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। সিনেমা প্রসঙ্গে দেব বলেন, ‘বাংলাদেশের সিনেমায় এবারই প্রথম কাজ করছি। নিঃসন্দেহে ভালো লাগছে। ভালোভাবে কাজটা করতে চাই। আর আপনাদের ভালোবাসা ও প্রার্থনা সেটা সব সময়ই চাই।’

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানিয়েছে, ১৯ মার্চ পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে। এরপর ২২ মার্চ থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে। শামীম আহমেদ রনির পরিচালনায় সিনেয়াতে দেব-মিতু ছাড়াও অভিনয় করছেন মাজনুন মিজান, ফজলুর রহমান বাবু, শিবা শানু। আগামী ঈদুল আযহাতে সিনেমাটি মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App